০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

চৌগাছায় ডিবির অভিযানে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESKUF) কফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই-২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল চৌগাছা উপজেলার ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘলসিংহ মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় মো. আশরাফুল ইসলামের বাড়ির পূর্ব পাশের বাইরের গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ বোতল অবৈধ এসকাফ (ESKUF) কফ সিরাপ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. আশরাফুল ইসলাম (৬০) দিঘলসিংহ (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় ডিবির অভিযানে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

আপডেট: ০৭:৫২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬