০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি পলাতক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ২৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় একজনের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই-২০২৬) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে শার্শা থানার গোঁড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা থানার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় মো. আব্দুল বাতেন (৪৮) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় বাড়ির উঠানে সাক্ষীদের উপস্থিতিতে পলাতক আব্দুল বাতেনের ফেলে যাওয়া একটি বাজারের ব্যাগ থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত হিসেবে গাঁজা উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত মো. আব্দুল বাতেন দুর্গাপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, আসামি পলাতক

আপডেট: ১০:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬