মহেশপুরে র্যাবের অভিযানে ৬৬৪ বোতল এসকাফ-ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ১১:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ৩৭২ বোতল এসকাফ ও ২৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
শনিবার (১১ জুলাই-২০২৬) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা চারাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় অবৈধ মাদকদ্রব্যসহ চারাতলা গ্রামের বাসিন্দা মো. মুজাহিদ (২৫)কে গ্রেফতার করা হয়। তিনি মতিয়ার রহমানের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় উদ্ধার হওয়া ৩৭২ বোতল এসকাফ ও ২৯২ বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।





















