১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই-২০২৬) দুপুর ২টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র, ম্যাগাজিন ও গুলির মোট সিজার মূল্য এক লাখ ১০ হাজার ২০০ টাকা।

উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা সম্ভব হয়েছে।

সীমান্তে অস্ত্র ও চোরাচালানবিরোধী বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

আপডেট: ১০:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬