১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

নড়াইলে অবৈধ দখলমুক্ত হলো বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১২

নড়াইল প্রতিনিধিঃ অবশেষে অবৈধ দখলমুক্ত হলো নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন কে সভাপতি ও আলী হাসানকে সাধারণ সম্পাদক করে নব গঠিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে স্বৈরাচারের দোসরদের বিগত ৬বছর যাবত সমিতির অবৈধ দখলদারির অবসান হলো।

শনিবার (১১ জুলাই) বিকালে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে সমিতির কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল ১ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন নড়াইল ২ আসনের সংদস সদস্য জেলা জামায়াত ইসলামী আমীর আতাউর রহমান (বাচ্চু), জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী। অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বাস মালিকগন উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিগত ২০২০ সাল থেকে চলতি ২০২৬ সালের ৯ জুনের পূর্ব পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অনুমোদন ছাড়াই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর কাজী জহির দলীয় প্রভাব ও পেশী শক্তির দ্বারা স্বঘোষিত সভাপতি- সাধারণ সম্পাদক হিসেবে নড়াইল জেলা বাস মিনিবাস পরিহন মালিক সমিতি অবৈধ ভাবে কুক্ষিগত করে।

বিগত ২৪’র ৫আগষ্টের পরও তারা নানা কৌশলে নিজেদের দখল দারিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে বাস মালিকরা এক সভায় রেজুলেশনের মাধ্যমে বিএনপি নেতা বাস মালিক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেনকে সভাপতি ও জেলা বিএনপির সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা বাস মিনিবাস পরিহন মালিক সমিতি কমিটি গঠন করে।

নড়াইল-১ ও নড়াইল-২ আসনের এমপি ও জেলা প্রশাসকের সুপারিশ ক্রমে সেই কমিটি গত ৯জুন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি অনুমোদন দেয়। নব গঠিত এই কমিটির বিরুদ্ধে নানা চক্রান্ত ষড়যন্ত্রের ফলে কমিটির দয়িত্ব গ্রহন বিলম্বীত হলো।

Please Share This Post in Your Social Media

নড়াইলে অবৈধ দখলমুক্ত হলো বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতি

আপডেট: ০৯:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬