১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ঝিকরগাছায় বাঁশি চাওয়াকে কেন্দ্র করে একজনকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / ১৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বেনিয়ালী গ্রামে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় একটি বাঁশি চাওয়াকে কেন্দ্র করে তানভীর হোসেন (১৮) নামের এক তরুণকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহতের পিতা শওকত আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলীর নামে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বেনিয়ালী বাজারে আর্জেন্টিনার খেলা দেখছিলেন তানভীর হোসেন সহ স্থানীয়রা। সেই সময় তানভীরের কাছে একটি বাঁশি ছিল। একই গ্রামের আব্দুল করিমের ছেলে হাসান আলী (১৯) নামের এক উশৃঙ্খল যুবক তানভীরের কাছ থেকে বাঁশিটি চায়। তানভীর অস্বীকৃতি জানালে হাসান ক্ষিপ্ত হয়ে তাকে ইঙ্গিত করে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলে এবং বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে তানভীর যখন বেনিয়ালী বাজারে যাওয়ার জন্য হাসানের বাড়ির সামনের রাস্তায় পৌছায় তখন হাসান পেছন থেকে ছুটে এসে তানভীরকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। মারধরের একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে হাসান তার কাছে থাকা ধারালো বার্মিজ চাকু দিয়ে তানভীরের বুকে আঘাত করার চেষ্টা করে। তানভীর হাত দিয়ে চাকু ঠেকাতে গেলে চাকুর আঘাতে তার বাম কান ও মাথার কিছু অংশ কেটে রক্তাক্ত জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম ও নীলা ফোলা দাগ হয়। তানভীরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা টিপু হোসেন ও ইয়াছিন আলীসহ অন্যান্যরা এগিয়ে এলে হাসান উপস্থিত সাক্ষীদের সামনেই তানভীরকে খুন করার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও পরিবারের সহায়তায় গুরুতর আহত তানভীরকে দ্রুত ইজিবাইক যোগে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় বাঁশি চাওয়াকে কেন্দ্র করে একজনকে বার্মিজ চাকু দিয়ে কুপিয়ে জখম

আপডেট: ০৮:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬