১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: হাইওয়ে পুলিশের নতুন প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। মঙ্গলবার (৭ জুলাই-২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

হাইওয়ে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা ফারুক আহমেদ ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), ঢাকা মহানগর পুলিশ, চট্টগ্রাম মহানগর পুলিশ, বাংলাদেশ পুলিশ একাডেমি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি পুলিশ সুপার হিসেবে মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলায় দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পরিসরেও রয়েছে তার অভিজ্ঞতা। তিনি লাইবেরিয়া ও দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৪ জুন তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন।

কর্মজীবনে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নিয়ে আধুনিক ও আন্তর্জাতিক মানের পুলিশিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আপডেট: ০২:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬