০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নড়াইলে ব্যবসায়ীর ওপর হামলা, পুলিশ ক্যম্পের সামনে ব্যবসায়ীদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • /

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের সদর উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটান ঘটেছে। শনিবার (১৪ জুন) মধ্যে রাতে উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ব্যবসায়ীর নাম বাপন পাল(৩৮)তার বাড়ি শেখহাটি ইউনিয়নের তপন ভাগ গ্রামে।বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় (১৫ জুন) রবিবার সকালে নূর হোসেন ছাদ্দাম নামে এক জনকে আটক করেছে পুলিশ।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখহাটি বাজারে বাপন পালের মুদি দোকান রয়েছে। দোকানে দরজা বন্ধ করে ব্যবসায়ী টাকা নিয়ে রাত ১২ টার দিকে বাড়ি যাচ্ছিলেন বাপন। বাড়ি যাওয়ার পথিমধ্যে ইলিয়াসের বাড়ির পাশে বাঁশ বাগানে পৌছালে নূর ইসলাম ছাদ্দাম সহ তিন জন তার উপর হামলা করে।

এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার নিকট থাকা টাকা ছিনতায়ের চেষ্টা করেন।এ সময় বাপন দৌড়ে গিয়ে ফাঁকা স্থানে গিয়ে স্বজনদের ফোন দেন।তার ফোনে স্থানীয় দৌড়ে এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে নূর নবী খান (সাদ্দাম) কে আটক করে পুলিশ।

এদিকে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার বিচার চেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ করেন বাজারের দোকানদারসহ স্থানীয় জনতা।

বিক্ষোভে অংশ নেন শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ, ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি সদস্য সদস্য আনোয়ার হোসেন, সমাজ সেবক জিকো মাহমুদ প্রমুখ।

শেখহাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার মোল্যা বলেন, গতকাল রাত এক টার দিকে আমরা জানতে পারি ছাদ্দাম তার অনুসারীদের নিয়ে বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাপন পালের ওপর আক্রমণ করে।আক্রমণ করে তার কাছে থাকা নগদ অর্থ নিয়ে নেয়।ছাদ্দামকে যখন বাপন চিনে ফেলে তখন বাপনকে হত্যা করার জন্য তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম করে।বাপনের অবস্থা আশঙ্কা জনক। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার ওপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলোক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, শেখহাটি বাজারের ব্যবসায়ীর ওপর হামলায় ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা রজু করা হবে। সঠিক তদন্ত করে হামলার সাথে জড়িত সকলকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

নড়াইলে ব্যবসায়ীর ওপর হামলা, পুলিশ ক্যম্পের সামনে ব্যবসায়ীদের প্রতিবাদ

আপডেট: ০৫:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬