সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে শাড়ি-কম্বল ও কসমেটিকস পণ্য জব্দ
- আপডেট: ০৮:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৮ জুন ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল আইসিপি সীমান্তে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভারতীয় ৯টি শাড়ি, ১টি টু-পিস, ২টি কম্বল এবং ১৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত এসব চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ১,০০,২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযান শেষে জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদারভাবে পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















