১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

নাভারণে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে (৭ জুন ২০২৬) শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডলের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে দক্ষিণ বুরুজবাগান গ্রামের মোঃ নাহিদ (৩২)-কে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ নাহিদ ওই এলাকার মোঃ বজলুর রহমান ও মোছাঃ আয়শা খাতুনের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার (৮ জুন ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

নাভারণে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপডেট: ০৭:৫৮:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬