শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি
- আপডেট: ০৯:৫৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্মরণসভায় অংশ নেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
দিনব্যাপী কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ও মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে নাভারণ অঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল হাসান জহির।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে আবুল হাসান জহির উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্নত আলী, ছাত্রদল নেতা লতিফুল আলম রুবেল-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।





















