০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৬ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ১৭০টি শাড়ি, ৪০টি ভারতীয় তৈরি পোশাক, ৩টি কম্বল, ১৭১ কেজি ফুসকা, ৩৯৫টি খাদ্যসামগ্রী, ৫৩৪টি বিভিন্ন ধরনের চকলেট এবং ২ হাজার ১৮৪টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৭৮ হাজার ৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে বিভিন্ন ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ০৯:৪৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬