১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বাঘারপাড়ায় বাজারে ধান বিক্রি নিয়ে বিরোধ পিতা-পুত্র আহত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • / ১০

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রি করা কে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে ফলারের আঘাতে পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে রায়পুর বাজারের ধানহাটে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন— রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের হানিফা (৪৫) এবং তার ছেলে সাদিক (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফা ও তার ছেলে সাদিক ধান বিক্রির জন্য রায়পুর বাজারে আসেন। একই সময়ে ওই বাজারে ধান কিনছিলেন একই এলাকার সাবেক সেনা সদস্য হাসান মন্ডল ও তার ছেলে সাকিব।

অভিযোগ রয়েছে, ধানের বস্তায় প্রতি মণে অতিরিক্ত ১ কেজি ধান দেওয়া হলেও ক্রেতাপক্ষ ওজনে কম দেখান। এ নিয়ে সাদিক প্রতিবাদ করলে কথা কাটাকাটির একপর্যায়ে হাসানের ছেলে সাকিব ক্ষিপ্ত হয়ে ওঠেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় বস্তা থেকে ধানের নমুনা সংগ্রহে ব্যবহৃত স্টিলের তৈরি সূঁচালো ‘ফলার’ (স্থানীয়ভাবে ‘বোমা’ নামে পরিচিত) দিয়ে সাদিকের পেটে আঘাত করা হয়। ছেলে সাদিককে রক্ষা করতে এগিয়ে এলে পিতা হানিফাকেও আঘাত করা হয়। হামলায় পিতা-পুত্রের পেটের ডান পাশ ও হাতে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে সাদিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আখতার বলেন, “আহত পিতা-পুত্রের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ধানহাটে প্রকাশ্যে এমন হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় বাজারে ধান বিক্রি নিয়ে বিরোধ পিতা-পুত্র আহত

আপডেট: ০৮:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬