ঝিকরগাছা কামিল মাদ্রাসার দাতা সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার সাত্তারের মৃত্যুতে গভর্নিং বডির শোক
- আপডেট: ০৮:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১০

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন ফিল্ড কমান্ডার আব্দুস সাত্তার (৭৭) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাদ্রাসার গভর্নিং বডির সদস্যরা।
শনিবার (২৩ মে) মাদ্রাসার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। কমান্ডার আব্দুস সাত্তার প্রায় ৩০ বছর মাদ্রাসার দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গভর্নিং বডির সহ সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য আহসানুর রহমান, আমিরুজ্জামান, অভিভাবক সদস্য এএসএম আলমগীর সিদ্দিক, খায়রুল আলম, আব্দুল কাদের, শিক্ষক প্রতিনিধি আব্দুল মুহিত, হাফিজুর রহমান, শেখ মহাসিন আলী এবং চিকিৎসক প্রতিনিধি ডাক্তার শওকত হায়দার।
সভার সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন মুক্তিযুদ্ধে ফিল্ড কমান্ডার আব্দুস সাত্তার এর অবদান স্বরণ করতে গিয়ে বলেন, মাত্র ২২ বছর বয়সে তিনি যুদ্ধক্ষেত্রে ফিল্ড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এবং অসীম সাহসীকতার সাথে শত্রুর মোকাবিলা করেছেন। তার এই ঋণ জাতি চিরকাল মনে রাখবে।
আলোচনা সভা শেষে আব্দুস সাত্তারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহিব্বুল ইসলাম।





















