০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল বিদেশি নিষিদ্ধ মাছ ধরার জালসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ও চীনের তৈরি ১৮৮ বান্ডিল বিদেশি ফিশিং নেট (মাছ ধরার জাল) জব্দ করা হয়েছে।

এ সময় একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করা হয়। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হন।

শনিবার (২৩ মে-২০২৬) দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের বেলতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে শার্শা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করা হয়।

তল্লাশিকালে গাড়ির ভেতরে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় কোম্পানির ৮০ বান্ডিল ‘ELEPHANTA FISHING TACKLE’, ৬৮ বান্ডিল ‘KEERIN FISHING TACKLE’ এবং চীনা কোম্পানির ৪০ বান্ডিল ‘GOLD CUP’ ব্র্যান্ডের বিদেশি ফিশিং নেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জালের মোট পরিমাণ ১৮৮ বান্ডিল।

এ ঘটনায় ঝিকরগাছা থানার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে মো. রফিক পশারীকে (৬১) আটক করা হয়েছে।

এছাড়া খুলনা মেট্রো-খ-১১-০০৮৯ নম্বরের প্রাইভেটকারটির অজ্ঞাতনামা চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, আটক ব্যক্তি ও পলাতক চালকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ধারায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামির পরিচয় শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

বাগআঁচড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল বিদেশি নিষিদ্ধ মাছ ধরার জালসহ আটক-১

আপডেট: ১২:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬