১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

মণিরামপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে-২০২৬) জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল মনিরামপুর থানার ঝাঁপা ইউনিয়নের ৭নং (মনোহরপুর ও হানুয়া’র) ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মো. তরিকুল ইসলামের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে মো. শাহিনুর ইসলাম ওরফে শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহিনুর ইসলাম মনোহরপুর মাঠপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তার মায়ের নাম মৃত আলেয়া বেগম।

ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

মণিরামপুরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

আপডেট: ১১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬