১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

না ফেরার দেশে চলে গেলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার মিজুন বিশ্বাস

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • /

শাহাবুদ্দিন আহামেদ : চির বিদায় নিয়ে চলে গেলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার মিজুন বিশ্বাস।

শনিবার (২৩ মে ২০২৬) দুপুর আনুমানিক আড়াই টার সময় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে বেনাপোল ও শার্শা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, স্বজন ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

মরহুমের জানাজা নামাজ শার্শা উপজেলার ৯নং উলাশি ইউনিয়নের ৫নং ওয়ার্ড রামপুর গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী, ৯নং উলাশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বেনাপোল পৌর বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজুন বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। বিশেষ করে সন্তানের সামনে বাবার এমন আকস্মিক মৃত্যু উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

স্থানীয়রা জানান, মিজুন বিশ্বাস ছিলেন অত্যন্ত সজ্জন, পরোপকারী ও শ্রমিকবান্ধব একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করেছেন।

মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

Please Share This Post in Your Social Media

না ফেরার দেশে চলে গেলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সরদার মিজুন বিশ্বাস

আপডেট: ০৯:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬