শার্শার গোগায় বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-১
- আপডেট: ০৪:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরভ্যানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৩ মে-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন- যশোরের শার্শা থানার গোগা গ্রামের মৃত সাবর আলীর ছেলে মো. সাদেক আলী (৫০)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে অভিযান চালানো হয়।
এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় একটি মোটরভ্যান।
পরে আটক আসামিকে উদ্ধারকৃত আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির চলমান আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















