১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইকরামুল (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে-২০২৬) দিবাগত রাত ৮টা ৩৫ মিনিটে চৌগাছা থানার এএসআই মো. আব্দুর রহমান শান্ত সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় চৌগাছা পৌরসভার হুদা চৌগাছা গ্রামের মো. ইসরাইল হোসেনের কলাবাগানের দক্ষিণ পাশ থেকে ইকরামুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইকরামুল, হুদা চৌগাছা গ্রামের মৃত কাঞ্চনের ছেলে।

চৌগাছা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার (২৩ মে) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

চৌগাছায় পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আপডেট: ০৪:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬