০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

শার্শা সীমান্তে ৩১ বোতল এসকাফ সিরাপসহ আটক-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ মে-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মো. রাসেল (৩৫), পিতা আব্দুল হামিদ এবং মো. জাকারিয়া (৩৯), পিতা মৃত মফিজুল্লাহ মাস্টার।

তাদের বাড়ি যশোর জেলার কোতোয়ালী থানার তপসীডাঙ্গা গ্রামে।

অপর আটক ব্যক্তি মো. মারুফ হোসেন (২৮), পিতা গোলাম মর্তুজা। তার বাড়ি ঝিকরগাছা থানার হাড়িয়া বেলে মাঠ এলাকায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩১ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।

পরে আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে ৩১ বোতল এসকাফ সিরাপসহ আটক-৩

আপডেট: ০১:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬