০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ, আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেক: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৭৫টি শাড়ি, একটি কম্বল, ১৩ কেজি জিরা, ৯৯ কেজি ফুসকা, ১৫ দশমিক ৫ কেজি কিশমিশ, ১৫ প্যাকেট সন পাপড়ি, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪৫টি আমের চাটনি, ৪ হাজার ১৮৭টি চকলেট এবং ২ হাজার ২১২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৯৫ হাজার ৪৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তি হলেন যশোরের বাঘারপাড়া থানার ক্ষেত্রপালা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. বদরুজ্জামান।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ, আটক-১

আপডেট: ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬