১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সরকারি জমি দখল করে বাড়ির প্রাচীর ও গাছ বিক্রি, মেহরুনের ক্ষমতার উৎস কি?

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১১

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের সদর পৌরসভাধীন আলাদাতপুর পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন সরকারি জমি দখল করে বাড়ির প্রাচীর নির্মাণ ও ৬টি গাছ বিক্রি অভিযোগ উঠেছে মেহরুন নামে এক মহিলার বিরুদ্ধে।

মেহেরুনের এই ক্ষমতার উৎস কি অনুসন্ধানে গেলে সাংবাদিকদের কাছে বেরিয়ে আসে নড়াইল সদর পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড আলাদাতপুর গ্রামের মৃত মাহাবুব আলমের স্ত্রী মেহেরুনের অপরাধের কাহিনী। এই প্রভাব বিস্তারকারী নারীর পিছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ ও কতিপয় কিছু ক্যাডারের রয়েছে দারুণ শখ্যতা। যার ফলপ্রসূ তিনি করেই চলেছেন একের পর এক অপরাধ।

স্থানীয় একাধিক সূত্রে সরেজমিনে গিয়ে জানা গেছে, আলাদাতপুর গ্রামে মেহেরুন বিগত আওয়ামী লীগ আমলে সরকারি খালের প্রায় ৮ফুট আট ফুট জমি দখল করে প্রাচীর নির্মাণ করেছেন। দীর্ঘদিন ধরে সরকারি জমি দখলকারী লোভী মেহেরুন এবার ওই জমিতে থাকা ছয়টি গাছও বিক্রি করে নিয়েছেন। গাছ ছয়টির বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

এ ব্যাপারে জানতে ব্যাপারী ইস্রাফিল মুঠোফোনে বলেন, ১টি গাছ আমি কিনেছি এবং আমার লোকজনে কর্তন করেছে। মেহেরুন তাকে বলেছেন এই জমি নিয়ে পৌরসভায় বসাবসি হয়েছে। তবে ঈদের পরে জমি মাপা হবে। আমি আমার ভিতরে জমিতে লাগানো গাছ বিক্রি করেছি। পৌরসভা মেহেরুনকে ঈদের পরে সমাধান দিবে বলে স্বীকার করেছেন ইস্রাফিল।

স্থানীয়দের ভাষ্যমতে, কিছু দিন আগে রানা পারভেজ নড়াইল জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছিলেন এই জমি নিয়ে। যাতে এলাকাবাসীর পক্ষে বলা হয়েছে খালের জমি দখল করে মেহেরুন পানি নিষ্কাশনের ব্যবস্থায় বাঁধা প্রদান করেছে। তার নিজের স্বেচ্ছাচারিতা ও প্রভাব ধরে রাখতে সময় উপযোগী প্রভাবশালী ব্যক্তিবর্গ ও ক্যাডারদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল ও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি ও এলাকার শান্তি কামনা করছি ।

Please Share This Post in Your Social Media

সরকারি জমি দখল করে বাড়ির প্রাচীর ও গাছ বিক্রি, মেহরুনের ক্ষমতার উৎস কি?

আপডেট: ০৮:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬