১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় কাশির সিরাপ এসকাফ ৫৯৬ বোতল, ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

শুক্রবার (২২ মে-২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাইস্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝখানে রাখা দুটি বস্তা দেখে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তা খুলে ৫৯৬ বোতল এসকাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মহেশপুর থানার যাদবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. সবুজ হোসেন (৩৩) এবং বেতবেড়ী গ্রামের হায়দার আলীর ছেলে মহাসিন আলী (৩২)।

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামতসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

মহেশপুরে র‍্যাবের অভিযানে ৬১৬ বোতল ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপসহ আটক-২

আপডেট: ১২:৪৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬