০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

অসুস্থ বিএনপি নেতা রনির খোঁজ নিলেন অধ্যাপক নার্গিস বেগম

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১১

নিজস্ব প্রতিবেদক: ঢাবি ফোরাম যশোরের সাধারণ সম্পাদক, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আশফাকুজ্জামান খান রনির চিকিৎসার খোঁজখবর নিতে ঝিকরগাছায় আসেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে তিনি ঝিকরগাছায় নিজ বাসভবনে গিয়ে গুরুতর অসুস্থ রনির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রনির দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, রনির মা সাহারা জামান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সদস্য শাহিন আহম্মেদ এবং পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ এ সময় আশফাকুজ্জামান খান রনির চিকিৎসা, শারীরিক অবস্থা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

অসুস্থ বিএনপি নেতা রনির খোঁজ নিলেন অধ্যাপক নার্গিস বেগম

আপডেট: ১০:১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬