১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২০ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল পোর্ট থানা এলাকার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভারতীয় ৭৯টি শাড়ি, ৯ কেজি জিরা, ১১১ কেজি ফুসকা, ১০ কেজি কিশমিশ, ১৯ প্যাকেট সন পাপড়ি, ১৪৪টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪ হাজার ৯৬৮টি চকলেট এবং ৯৭৯টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ১ হাজার ৭৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

পরে জব্দ করা চোরাচালান পণ্য আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১০:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬