১১:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বাংলাদেশ প্রেস কাউন্সিল সনদ পেলেন দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ১৭

স্বপন কুমার দাস, নড়াইল প্রতিনিধি: গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে রাজধানীর বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে প্রেস কাউন্সিল কর্তৃক “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত নীতি-নৈতিকতা” বিষয়ক দিনব্যাপী এক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করে সনদ অর্জন করেছেন আরজেএফ সিনিয়র যুগ্ম মহাসচিব ও দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল।

২০ মে বুধবার অনুষ্ঠিত উক্ত সেমিনার ও কর্মশালায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সংবাদ পরিবেশনের আগে সাংবাদিকদের নিজেদের অধিকার (Jurisdiction) ও সীমাবদ্ধতা (Limitation) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। সেইসাথে সাংবাদিকদের বস্তনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

এসময়ে তিনি অংশগ্রহণকারী সাংবাদিকদের সংবাদ লিখন পদ্ধতি, আইনি জটিলতা নিরসন এবং সাংবাদিকদের অধিকার ও সুরক্ষায় প্রেস কাউন্সিলের ভূমিকা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব(সরকারের উপসচিব) মোঃ আব্দুস সবুর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।

সেমিনার ও কর্মশালায় সারাদেশ থেকে আগত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন-আরজেএফ এর সদস্য ৬০জন সাংবাদিক অংশ নেন।

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ প্রেস কাউন্সিল সনদ পেলেন দৈনিক দিনকালের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ আলম খান সজল

আপডেট: ০৬:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬