০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যশোর সাইবার ক্রাইম সেলের সাফল্য: উদ্ধার হলো ৬০ মোবাইল ও ১ লক্ষ ৫৬ হাজার টাকা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি’র ধারাবাহিক কার্যক্রমে হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২০ মে-২০২৬) বিকাল সাড়ে ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

তিনি উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন। এ সময় তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

পুলিশ সূত্র জানায়, এপ্রিল ২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত ৬০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ও বিকাশের মোট ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করে ১২ জন ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়েছে।

একই সময়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর ৮টি ইমো আইডি পুনরুদ্ধার এবং ২২টি হোয়াটসঅ্যাপ আইডি রিকোভারি করতে সক্ষম হয়েছে।

পাশাপাশি জেলার বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারে সহায়তা করে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারেও সহায়তা করেছে ইউনিটটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম-সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

যশোর সাইবার ক্রাইম সেলের সাফল্য: উদ্ধার হলো ৬০ মোবাইল ও ১ লক্ষ ৫৬ হাজার টাকা

আপডেট: ০৬:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬