০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ পরিসংখ্যান, অপরাধ দমন ও প্রতিরোধ কার্যক্রম, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

এছাড়া জেলার গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাগুলোর তদন্ত কার্যক্রমের অগ্রগতিও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম-পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, সিআইডি যশোর, পিবিআই যশোর, সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

আপডেট: ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬