০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

নাভারণে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাভারণ দক্ষিণ বুরুজ বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানার এসআই চিরঞ্জিত মন্ডল ও এএসআই মোঃ লাভলু মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বুরুজ বাগান এলাকার তুলি সিনেমা হলের পেছনে অভিযান চালায়।

এ সময় জয়নাল নামে এক ব্যক্তির মালিকানাধীন বাড়ির সামনে থেকে মোছাঃ আর্জিনা খাতুন (২৭) নামে এক নারীকে আটক করা হয়।

আটক আর্জিনা খাতুন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের বাসিন্দা। তিনি আবুল কাশেমের মেয়ে এবং মাসুম হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, আটক নারীর হেফাজত থেকে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

নাভারণে পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী আটক

আপডেট: ০৯:৪২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬