শার্শায় পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক
- আপডেট: ০১:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে থানার কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শার্শা থানা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. জামিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে কৃষ্ণপুর গ্রামের মাঝেরপাড়ায় মো. আকাশ মিয়া (২৮) নামের এক যুবককে তার বসতবাড়ির উঠান থেকে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে জব্দতালিকা মূলে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
আটক আকাশ মিয়া কৃষ্ণপুর (মাঝেরপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুস সাত্তার ও মায়ের নাম মোছা. শেফালী বেগম।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে সোমবার তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়।





















