০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বাঘারপাড়ায় কনসার্টে গান শুনতে গিয়ে হামলার শিকার ৬ যুবক, রক্তাক্ত যখম তিন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • /

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ্ঃ যশোরের বাঘারপাড়ায় একটি কনসার্টে গান উপভোগ করতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন ৬ জন যুবক। এর মধ্যে ৩ জন ছুরিকাহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে জাবির হোসেন (২১), টিটো মণ্ডলের ছেলে নিরব হোসেন (১৫), মনিরুল ইসলামের ছেলে জুবায়ের (১৭), সাইমুল ইসলামের ছেলে হযরত আলী (১৭), বিপুল মণ্ডলের ছেলে তামিম হোসেন (১৩) এবং জহুরপুর ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে হুজাইফা (১৭)।

আহত জাবির হোসেন জানান, অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে শনিবার রাতে রায়পুর কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে তারা গান উপভোগ করছিলেন ও নাচছিলেন। এ সময় একটি মেয়েকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে নলডাঙ্গা গ্রামের নাইম ও মিরাজের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

পরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শাহিন (৪০), মিরাজ (১৮), নাইম (২৮)সহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং হযরত আলী, জুবায়ের ও নিরবকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। অন্যরা লাঠির আঘাতে আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গভীর রাতে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়েছে কি না তা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় কনসার্টে গান শুনতে গিয়ে হামলার শিকার ৬ যুবক, রক্তাক্ত যখম তিন

আপডেট: ০৯:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬