০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে লাল চন্দন কাঠ ও বিদেশি মদ আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও চোরাচালানকৃত মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১৭ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ বোতল বিদেশি মদ, ভারতীয় ৩১টি শাড়ি, ১৭টি থ্রি-পিস, ৪টি ঘড়ি, ২.৫ কেজি জিরা, ২ কেজি কিশমিশ, ২৯৪টি সার্জিক্যাল আইটেম, ২৫.৫ কেজি লাল চন্দন কাঠ (৮ পিস), ১০২টি চকলেট এবং ২৭৫টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত এসব চোরাচালানকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে লাল চন্দন কাঠ ও বিদেশি মদ আটক

আপডেট: ০৮:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬