১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

যশোরে বিজিবির অভিযানে ৪ ট্রাক বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিশেষ অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ গলদা, বাগদা ও হরিনা চিংড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী চারটি মাছবাহী ট্রাক আটক করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে-২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা থেকে বিভিন্ন জেলায় যাওয়ার পথে চারটি চিংড়িবাহী ট্রাককে সন্দেহজনক মনে হলে সেগুলো আটক করা হয়।

পরে উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে মাছগুলো পরীক্ষা করে ১ দশমিক ১ টন (১১০০ কেজি) গলদা, বাগদা ও হরিনা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, জব্দ করা চিংড়ির আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকা। মানবদেহের জন্য ক্ষতিকর হওয়ায় জব্দকৃত সব চিংড়ি ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাক মালিকদের ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে পৃথক আরেক অভিযানে বেনাপোল আইসিপি এলাকায় বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে ৯টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪টি টু-পিস, ৫০০ গ্রাম জিরা, এক প্যাকেট ফুসকা, ২৪১টি চকলেট এবং ৩৬টি কসমেটিকস সামগ্রী আটক করে। উদ্ধার হওয়া এসব পণ্যের মোট মূল্য ১২ লাখ ৩ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, “চিংড়ি মাছে বিষাক্ত জেলি পুশ করা একটি মারাত্মক অপরাধ। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, খামার ব্যবস্থাপক ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জেলি পুশকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

যশোরে বিজিবির অভিযানে ৪ ট্রাক বিষাক্ত জেলি পুশ করা চিংড়ি জব্দ

আপডেট: ১১:৪৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬