০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ঝিকরগাছা বিসিডিএসের ২য় মেয়াদে সভাপতি মিন্টু ও সম্পাদক সুমন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • /

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতির (বিসিডিএস) এর যশোর জেলা কমিটির অনুমোদনে ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনরায় আবু মুসা মিন্টু এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহিদুল মোমিন সুমন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব লাভ করেছেন।

যশোর জেলা বিসিডিএসের সভাপতি জামাল উদ্দিন বিলু এ কমিটির অনুমোদন প্রদান করেন। দ্বিতীয় মেয়াদে পুনরায় দায়িত্ব পাওয়ায় নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং জেলা বিসিডিএস নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক প্রতিক্রিয়ায় সভাপতি আবু মুসা মিন্টু ও সাধারণ সম্পাদক জাহিদুল মোমিন সুমন বলেন, ঝিকরগাছা উপজেলার সকল বিসিডিএস সদস্য ও ওষুধ ব্যবসায়ীদের আস্থা, ভালোবাসা এবং সার্বিক সহযোগিতার ফলেই তারা পুনরায় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। এজন্য তারা সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ আরও বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে তারা বদ্ধপরিকর। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছা বিসিডিএসের ২য় মেয়াদে সভাপতি মিন্টু ও সম্পাদক সুমন

আপডেট: ০৬:০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬