১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে-২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পাঁচভূলাট বিওপি এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন মোঃ কুদ্দুস আলী (৩৮) ও মোঃ আল-আমিন (২৩)। তারা উভয়েই যশোর জেলার শার্শা থানার অগ্রভূলাট গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা।

পরে আটক দুই আসামিকে জব্দকৃত আলামতসহ আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক-২

আপডেট: ১১:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬