১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ডিবি পুলিশের অভিযানে যশোরে ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৫ মে-২০২৬) সন্ধ্যায় শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার তুলোতলা মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৭টা ২৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল কোতয়ালী থানার চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় বুলবুলি বেগমের বাড়ির ভাড়াটিয়া মো. আবির হোসেনের বসতঘরের পূর্ব পাশের শয়নকক্ষ তল্লাশি করে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. আবির হোসেন (৩১) কে আটক করা হয়েছে। তিনি চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

ডিবি পুলিশের অভিযানে যশোরে ইয়াবাসহ আটক-১

আপডেট: ১১:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬