০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ মে-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্র জানায়, চৌগাছার আন্দুলিয়া ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত অভিযানে ভারতীয় ২১ বোতল ‘ইসকাফ’ (ESCUF) সিরাপ, ৯টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১ প্যাকেট ফুসকা, ১ হাজার ৮২টি চকলেট এবং ১৬৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৪২ হাজার ৭০০ টাকা।

জব্দকৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চোরাচালান পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য আটক

আপডেট: ০৭:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬