১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন : সভাপতি সবুর ও সম্পাদক বনি নির্বাচিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / ১৮

নিজস্ব প্রতিবেদকঃ :বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় অধিকাংশ সদস্য বিজয়ী হয়েছেন আমিরুল বনি পরিষদের নতুন কমিটির নেতৃবৃন্দ।

সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মোঃ আব্দুস সবুর শেখ ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করা আমিরুল ইসলাম ৯৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে তালা প্রতীক নিয়ে আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ১০৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে ৮১৪ ভোট পেয়ে পরাজিত হন।

সহ-সভাপতি পদে চাকা প্রতীক নিয়ে মোঃ মাহবুবুর রহমান ১১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীক নিয়ে ৭৩৩ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে তরবারী প্রতীক নিয়ে মোঃ বদরুজ্জামান বনি ১২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মই প্রতীক নিয়ে ৭২০ ভোট পেয়ে পরাজিত হন।

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে মোঃ শাকিরুল ইসলাম শাকিল ১২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী শাপলা ফুল প্রতীক নিয়ে ৭১০ ভোট পেয়ে পরাজিত হন।

সহ-সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে মোঃ সাইফুল ইসলাম আসাদ ১২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হারিকেন প্রতীক নিয়ে ৬৩২ ভোট পেয়ে পরাজিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীক নিয়ে মোঃ আসানুর রহমান ১০৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বাঘ প্রতীক নিয়ে ৮০০ ভোট পেয়ে পরাজিত হন।

দপ্তর সম্পাদক পদে মোঃ রানা আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে মোঃ রায়হান সিদ্দিকী ১১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে পরাজিত হন।

অর্থ সম্পাদক পদে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মোঃ আব্দুল্লাহ আল ফয়সাল ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সিলিং ফ্যান প্রতীক নিয়ে ৮০০ ভোট পেয়ে পরাজিত হন।

কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোঃ শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মোঃ হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বন্দর বিষয়ক সম্পাদক পদে ট্রাক প্রতীক নিয়ে মোঃ আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীক নিয়ে ৯০৭ ভোট পেয়ে পরাজিত হন।

কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে মোঃ আসাদুজ্জামান ১১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মশাল প্রতীক নিয়ে ৬৮৪ ভোট পেয়ে পরাজিত হন।

প্রচার সম্পাদক পদে ঘুড়ি প্রতীক নিয়ে মোঃ সজীবুর রহমান ১১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী কবুতর প্রতীক নিয়ে ৭০১ ভোট পেয়ে পরাজিত হন।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ব্যাট প্রতীক নিয়ে মোঃ আক্তারুজ্জামান সনি ১২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফুলদানী প্রতীক নিয়ে ৬৩৪ ভোট পেয়ে পরাজিত হন।

রপ্তানি বিষয়ক সম্পাদক পদে কাঁঠাল প্রতীক নিয়ে মোঃ রকি মাহমুদ লিটন ১০৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী হাত পাখা প্রতীক নিয়ে ৯৫৬ ভোট পেয়ে পরাজিত হন।

কার্য নির্বাহী সদস্য পদে আম প্রতীক নিয়ে মোঃ রেদওয়ানুল ইসলাম সিমান্ত ১১৮৭ ভোট, ইজিবাইক প্রতীক নিয়ে মোঃ মাহাবুব রুবেল ১১৫৮ ভোট, বটগাছ প্রতীক নিয়ে মোঃ সাগর হোসেন ১১০০ ভোট এবং বেহালা প্রতীক নিয়ে মোঃ জসীম উদ্দীন ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন : সভাপতি সবুর ও সম্পাদক বনি নির্বাচিত

আপডেট: ০৫:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬