অপরাধ দমনে দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি, আইজিপি ব্যাজ পেলেন যশোর ডিবির তিন এসআই
- আপডেট: ১০:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদক: “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬।
চার দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয় গত ১০ মে সকাল ৯টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মাধ্যমে। বুধবার ১৩ মে সমাপ্ত হয়েছে।
পুলিশ সপ্তাহের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ’ প্রদান অনুষ্ঠানে এবার সাফল্যের স্বাক্ষর রেখেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর-এর তিন সাব-ইন্সপেক্টর। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের স্বীকৃতিস্বরূপ তারা এ সম্মানজনক ব্যাজ অর্জন করেন।
জানা গেছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কর্মমূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা প্রদান করা হয়। পুলিশি সেবার মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় যশোর জেলা থেকে মোট তিনজন পুলিশ সদস্য ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ’ অর্জন করেন।
সম্মাননা পাওয়া পুলিশ সদস্যরা হলেন— এসআই অলক কুমার দে পিপিএম, এসআই কামাল হোসেন, এবং এসআই মোঃ কামরুজ্জামান।
এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, যশোর জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাজপ্রাপ্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।





















