১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যুব জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ১৭

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলায় যুব জামায়াত নেতা জহুরুল ইসলাম ও সদস্য আল আমিনের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৪টায় মিছিলটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে ঝিকরগাছা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, সোমবার (১২ মে) দুপুরে ব্যক্তিগত কাজে উপজেলা মোড়ে গেলে উপজেলা যুব জামায়াতের সদস্য জহুরুল ইসলাম ও যুব সদস্য আল-আমিনকে আরমান হোসেন কাকন, নওয়াজিস ইসলাম রিয়েল, নাফিজ অনিক, পিন্টু হোসেন পিনু, সাগর, রাসেল, রয়েল ও সোলাইমানসহ একদল ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের ঝিকরগাছা আবিদ ডায়াবেটিস হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এসময় জহুরুল ইসলামের মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়। পরে স্থানীয় নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম বলেন, “জামায়াতে ইসলামী কোনো ভেসে যাওয়া দল নয়। অতীতে যারা জামায়াতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে।” তিনি নেতাকর্মীদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান।

যশোর জেলা জামায়াতের শূরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “আমরা অনেক ধৈর্য্য ধরেছি। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু যদি আমাদের ওপর হামলা ও রক্ত ঝরানোর চেষ্টা করা হয়, তাহলে জামায়াতে ইসলামীও এর জবাব দেবে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো. আবিদুর রহমান, নাভারন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াত, যুব জামায়াত, শিবির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

যুব জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল

আপডেট: ০৯:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬