১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম নিয়ে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ২৯

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি॥
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম, জন কল্যাণমূলক উদ্যোগ এবং তৃণমূল পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ক তথ্য তুলে ধরতে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (১৩ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা অংশ নেন।

জেলা তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন, কৃষি ও স্বাস্থ্য খাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও ডিজিটাল সেবার সম্প্রসারণে সরকারের বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে সুফল বয়ে আনছে। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ সরকারের বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সরকারের উন্নয়ন বার্তা দ্রুত জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে।

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, স্থানীয় সমস্যা সমাধান এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। পরে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

বক্তারা বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম নিয়ে খাগড়াছড়িতে প্রেস ব্রিফিং

আপডেট: ০৭:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬