১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-২

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / ২৬

Llনিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ।

(১২ মে-২০২৬) রাত সাড়ে ৯টার দিকে কেশবপুর থানার পাঁজিয়া এলাকার সতীশকাটি ঋষিপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কেশবপুর থানার এসআই মো. মকলেচুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় পাকা রাস্তার ওপর থেকে মো. শফিকুল ইসলাম (৪৫) ও মো. জাকারিয়া সরকার (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার শফিকুল ইসলাম কেশবপুর থানার বেলকাঠি গ্রামের মৃত বদর উদ্দিন দফাদারের ছেলে। অপরদিকে জাকারিয়া সরকার টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের জালাল সরকারের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট মামলার আলামত হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বুধবার (১৩ মে) গ্রেফতার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

কেশবপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক-২

আপডেট: ০৫:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬