দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লক্ষ টাকা জরিমানা
- আপডেট: ০৮:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় ভেজালবিরোধী যৌথ অভিযানে দুইটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে-২০২৬) দেবহাটা থানার পারুলিয়া এলাকায় অভিযান চালায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে “শিলা আইসক্রীম” নামের প্রতিষ্ঠানকে ভেজাল ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ দ্রব্য মিশিয়ে পণ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া “মদিনা আইসক্রীম” নামের আরেকটি প্রতিষ্ঠানকে ভেজাল পণ্য উৎপাদন এবং অবৈধ পদ্ধতিতে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে একই আইনের ধারায় আরও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এবং সাতক্ষীরা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফূল ইসলামসহ প্রশাসনের অন্যান্য সদস্যবৃন্দ।
ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





















