০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শার্শা সীমান্তে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ গোগা বিওপি এ অভিযান পরিচালনা করে।

আটক যুবকের নাম মো. মিনারুল ইসলাম (২১)। তিনি শার্শা থানার গোগা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. রফিকুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১২ মে-২০২৬) গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০ বোতল এসকাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ মিনারুল ইসলামকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা।

পরে আটক আসামিকে মামলার আলামতসহ শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

শার্শা সীমান্তে ৩০ বোতল এসকাফ সিরাপসহ আটক-১

আপডেট: ০৬:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬