০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক মিটিং অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক : বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২ মে ২০২৬) সকালে বন্দরের মিটিং কক্ষে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিং টি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শহিদ আলী।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ ও মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী, দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামানসহ জামির হোসেন, মোঃ ইছাহক মেম্বার, মোঃ জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মোঃ হাসেম আলী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

সভায় বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিশালী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বেনাপোল স্থলবন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করতে শ্রমিকদের আন্তরিকতা ও সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে ইউনিয়ন কার্যকর ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মাসিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর মাসিক মিটিং অনুষ্ঠিত

আপডেট: ০৪:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬