শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার
- আপডেট: ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা থানার পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এসআই মোঃ সবুজ গাজী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে রবিবার (১০ মে ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানটি শার্শা থানার শ্যামলাগাছি গ্রামের আশরাফুলের ইজিবাইক গ্যারেজের সামনে শার্শা-যশোরগামী মহাসড়কের পাশে পরিচালিত হয়।
এ সময় ওই স্থান থেকে ফিরোজ সাগর (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফিরোজ সাগর শার্শা থানার শ্যামলাগাছি (ত্রিমোহনী) গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার (১১ মে ২০২৬) আদালতে সোপর্দ করা হয়েছে।





















