০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্পোর্টসে চতুর্থ দিনে ৫ ইভেন্টে শিরোপা লড়াই

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • /

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস টুর্নামেন্ট ২০২৬’-এর বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা। মঙ্গলবার (০৫ মে) ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এ আয়োজনকে ঘিরে পুরো মাঠজুড়ে ছিল খেলোয়াড়, কোচ, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি।

দিনব্যাপী প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স, ফুটবল, ব্যাডমিন্টন ও দাবা,এই চারটি বিভাগে বালক ও বালিকাদের অংশগ্রহণে চলে জমজমাট লড়াই। ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্ট, লং জাম্প, ব্যাডমিন্টন একক ও দ্বৈত এবং ফুটবল (বালক-বালিকা) ইভেন্টে প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত রূপ।

ফুটবলে সদর ও দীঘিনালার দাপট:
ফুটবল (বালিকা) ফাইনালে গুইমারা উপজেলা দলকে ৫–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাগড়াছড়ি সদর উপজেলা বালিকা দল। অন্যদিকে বালক বিভাগে খাগড়াছড়ি সদর উপজেলা দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় দীঘিনালা উপজেলা বালক দল।

ফুটবল ইভেন্টে ব্যক্তিগত পুরস্কারেও ছিল উল্লেখযোগ্য সাফল্য-
সেরা গোলরক্ষক: ওয়েনুখিং মারমা (খাগড়াছড়ি সদর)
সেরা খেলোয়াড়: হ্যাপি ত্রিপুরা
সর্বোচ্চ গোলদাতা: ক্রাখুইপ্রু মারমা (লক্ষ্মীছড়ি)-৫ গোল
ব্যাডমিন্টনে রুদ্র-প্রাণন জুটির সাফল্য ব্যাডমিন্টন ইভেন্টে বালক এককে চ্যাম্পিয়ন হন রুদ্র ত্রিপুরা, দ্বিতীয় স্থান অর্জন করেন প্রানন চাকমা। দ্বৈত বিভাগে এই দুই খেলোয়াড়ই একসাথে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বালিকা এককে চ্যাম্পিয়ন হন অনুষ্কা চাকমা, দ্বিতীয় হন অংহ্লাচিং মারমা। দ্বৈত বিভাগে অনুষ্কা চাকমা ও কুশলা চাকমা জুটি শিরোপা জিতে নেয়।

দাবায় মেধার লড়াই
দাবা (বালক) বিভাগে চ্যাম্পিয়ন হন মাটিরাঙ্গা উপজেলার মুহা: শিনাস ইবতিসাম সিনান, দ্বিতীয় স্থান অর্জন করেন মো. অবির হোসাইন।

বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হন রামগড় উপজেলার অধিম্বরী দেববর্মণ এবং দ্বিতীয় হন মাটিরাঙ্গার আদিবা আরশী খান।

অ্যাথলেটিক্সে গতির ঝড়:
১০০ মিটার স্প্রিন্ট (বালক) ইভেন্টে চ্যাম্পিয়ন হন পানছড়ির নাহিদুল ইসলাম, দ্বিতীয় হন মো. আরাফাত হোসেন। বালিকা বিভাগে সৃষ্টি চাকমা প্রথম ও তানিয়া ত্রিপুরা দ্বিতীয় স্থান অর্জন করেন।

২০০ মিটার স্প্রিন্টে বালক বিভাগে হ্লাপ্রু চাই ত্রিপুরা প্রথম এবং নিলয় ত্রিপুরা দ্বিতীয় হন। বালিকা বিভাগে বৃষ্টি ত্রিপুরা চ্যাম্পিয়ন এবং ব্যাপি চাকমা দ্বিতীয় স্থান অর্জন করেন।

লং জাম্পে বালক বিভাগে মুজাহিদ জাহাঙ্গীর প্রথম ও ক্যাচিনু মারমা দ্বিতীয় হন। বালিকা বিভাগে খ্যাতি চাকমা চ্যাম্পিয়ন এবং তানিয়া ত্রিপুরা দ্বিতীয় স্থান অর্জন করেন।

এদিন ৫টি ইভেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে মেডেল, ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, জেলা প্রমিলা ফুটবল কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, ক্রীড়া সংগঠক আনিসুল আলম আনিক, মাদল বড়ুয়াসহ অনেকে।

খেলাধুলায় নতুন প্রজন্মের উচ্ছ্বাস:
আয়োজকরা জানান, এই ধরনের টুর্নামেন্ট পার্বত্য অঞ্চলের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও আগ্রহী করে তুলছে এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

খাগড়াছড়ি নতুন কুঁড়ি স্পোর্টসে চতুর্থ দিনে ৫ ইভেন্টে শিরোপা লড়াই

আপডেট: ০৩:৫৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬