চৌগাছায় ডিবির অভিযানে ৬০ বোতল এসকাফ সিরাপ ও নগদ প্রায় চার লক্ষ টাকাসহ আটক-১
- আপডেট: ০৫:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) কফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৯৯ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাতে চৌগাছা থানার পাশাপোল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুড়িন্দিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি যশোরের এসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি কালো ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি কালো ব্যাগে রাখা মাদক বিক্রির নগদ ৩ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন—মো. জুয়েল রহমান ওরফে জুইন (৩৫)। তিনি যশোরের চৌগাছা থানার বুড়িন্দিয়া গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের শয়নকক্ষের বক্স খাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের ব্যাগ থেকে ৬০ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা সম্পন্ন হয়েছে।





















