১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে শোক প্রকাশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ১১

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার সেবা সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রজন্ম ৭১ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির শোভনের মা রাশিদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, প্যানক্রিয়াটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পদ্মপুকুর এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ শনিবার আসর নামাজের পর রঘুনাথনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু এবং সাধারণ সম্পাদক জাফর ইকবাল। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজার নামাজে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও সেবা সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অপরদিকে গ্রামের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন শোভনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পুর্বক বিবৃতি দিয়েছেন গ্রামের সংবাদ পত্রিকার পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল মুননাফ।

Please Share This Post in Your Social Media

সাংবাদিক সাব্বির শোভনের মায়ের মৃত্যুতে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষে শোক প্রকাশ

আপডেট: ১১:২৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬