১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

যশোরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক-১

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বেলা ১১টা ৫৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানার বেজপাড়া মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই মো. কামাল হোসেন ও এএসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি মো. তারিফুল ইসলাম ওরফে ববি (৪০)। তিনি যশোর কোতয়ালী মডেল থানার বালিয়া ভেকুটিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রশিদ (মেম্বার) এবং মাতা সুফিয়া বেগম।

পুলিশ জানায়, যশোর শহরের বেজপাড়া এলাকার রেজাউল করিমের বাড়ির সামনে ইট সলিং রাস্তার ওপর থেকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে জিপারযুক্ত স্বচ্ছ পলিথিনে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা সম্পন্ন হয়েছে। আটক আসামিকে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ আটক-১

আপডেট: ১১:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬